শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল বুঝিয়ে দিলেন প্রধান উপদেষ্টা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

শরিফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক ঢাকার লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com