সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাইরে তেলের সংকট, সংসদে নেই : জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ৩৬ জন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাম টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত: উপদেষ্টা আসিফ মাহমুদ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

পিএসসি সংস্কারসহ ৮দফা দাবিতে আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের দাবির মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

পিএসসির চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে এই কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ৮ দফা দাবির জন্য সরকারের উচ্চ পর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। পিএসসির দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি আলোচনায় বসবেন বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com