বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে আইনজীবী ফোরামের গণসংযোগ

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বগুড়া–৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখা।

সোমবার দুপুরে শহরের নবাববাড়ী ও নিউ মার্কেটসহ বিভিন্ন মার্কেটে এ গণসংযোগ করা হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিন মণ্ডল, সাবেক সভাপতি আলী আজগর, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক শফিক, জিপি শফিকুল ইসলাম টুকু, সুফিয়া বেগম কহিনুর, জামাল পাশা রানা, রহিমা খাতুন মেরি, হযরত বেলাল এসডুসহ সংগঠনের নেতারা।

গণসংযোগকালে অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, বগুড়া বিএনপির দুর্গ ছিল এবং থাকবে। বগুড়ায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এর ফলে জেলার সবগুলো আসনে বিএনপি বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড রাষ্ট্রীয়ভাবে চালু করা হবে, যাতে দলীয়করণের কোনো সুযোগ না থাকে। আগামী ১২ ফেব্রুয়ারি বগুড়া–৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com