ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জননিরাপত্তায় ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন Logo সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি Logo ঝিনাইদহে ঘুস দিয়েও চাকরি বহাল হয়নি স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট ক্লার্কের Logo চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ Logo মাইকেলের গান গাইতে গিয়ে কণ্ঠ হারান জাফর Logo দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী Logo রাজের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি? Logo “গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীরদের অবদান স্মরণ।” Logo যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয় Logo নতুন কোচ নিয়োগের পর ফের ঋণ নিল ম্যানচেস্টার ইউনাইটেড

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধকে উন্নত করে ও মানুষকে সংশোধন করে সঠিক পথে নিয়ে যায়। তিনি বলেন, শুধু বই নয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি কারাগারে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কয়েকটি ধর্মীয় বই উপহার হিসেবে তুলে দেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

জননিরাপত্তায় ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

আপডেট সময় ০৫:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬