ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার ট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার চালানো ট্রলির নিচে চাপা পড়ে মুনতাহা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাহা ওই গ্রামের মুসা মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুসা মিয়া ট্রলি নিয়ে পাশের এলাকা থেকে বাঁশবোঝাই করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার দুই সন্তান ট্রলিতে উঠতে চাইলে তিনি তাদের ট্রলিতে তুলে নেন।

বাড়ির পথে একটি কালভার্টে ধাক্কা লাগলে মুনতাহা ট্রলি থেকে পড়ে যায়। পরে ট্রলির চাকার নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় মুনতাহাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দুর্ঘটনায় নিহত শিশুর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

বাবার ট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬