শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

মার্কিন সামরিক মোতায়েনে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক মোতায়েনে তেহরান ভীত নয় জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।

তেহরানে একটি ফোরামে আব্বাস আরাঘচি এমন মন্তব্য করেছেন বলে রোববার (৮ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অত্যন্ত চড়া মূল্য দিয়েছে। আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও ইরান কখনই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না।

গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাতে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় বসেছিলেন আব্বাস আরাঘচি।

বৈঠকের দুই দিন পর আব্বাস আরাঘচি বলেন, ‘কেন আমরা সমৃদ্ধকরণের উপর এত জোর দিচ্ছি এবং আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলেও তা ত্যাগ করতে চাইছি না? কারণ আমরা মনে করি, আমাদের আচরণ নির্ধারণ করার অধিকার কারও নেই।’

আব্বাস আরও বলেন যে, আমার দেশ উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েন করায় ‘ভীত’ নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে বাধ্য করার জন্য হুমকি দিয়েছেন।
 
গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আগে, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল, যা অস্ত্র-গ্রেড স্তর থেকে একটি একটু পিছিয়ে।

বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বোমা তৈরি করতে হলে ৯০ শতাংশের ওপরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন হয়। সেখানে ইরান এখন পর্যন্ত ৬০ শতাংশের মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে বলে গত মার্চে জানায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com