ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ঢাবির শিক্ষার্থীরা যেভাবে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, ঠিক তেমনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচিত হলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে আমার মূল লক্ষ্য। গুলিস্তানে গেলে আপনাদের পকেটে ফোন, মানিব্যাগ থাকে না। ১২ ফেব্রুয়ারির পরে আপনারা যাতে নিশ্চিন্তে গুলিস্তান যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদদীন হলে প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টায় ঢাবির শহিদ ওসমান হাদী হল (প্রস্তাবিত) থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরবর্তীতে, বিজয় একাত্তর হল, কবি জসিমউদদীন হল, মাস্টারদা সূর্যসেন হলে প্রচারণা চালান তিনি। এদিন বিকেল সাড়ে পাঁচটায় তার প্রচারণা শেষ হওয়ার কথা রয়েছে। 

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রচারণায় ঢাবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। 

ফাহিম আহমেদ নামে এক ঢাবি শিক্ষার্থী জানান, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের ক্যাম্পাসের বড়ো ভাই। ঢাকা-৮ আসনে তিনি বিজয়ী হলে সেটা আমাদের জন্যই ভালো হবে। তাছাড়া, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তার মতো ভোকাল মানুষ খুব কমই আছে। এজন্য তার সংসদে যাওয়া জরুরি।’

বাংলা৭১নিউজ/এবি

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৫:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬