বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

তারেক রহমানের অজানা মানবিক গল্প নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের প্রচারবিমুখ ও নিভৃত মানবিক দিকগুলো নিয়ে নির্মিত প্রথম তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। জুবায়ের বাবু পরিচালিত এই তথ্যচিত্রটি দেখার পর উপস্থিত দর্শক ও বিশিষ্টজনেরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তারেক রহমানের অজানা মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান বছরের পর বছর যেভাবে সাধারণ মানুষ ও প্রাণীর কল্যাণে কাজ করে যাচ্ছেন, তা আমাদের অনেকেরই অজানা ছিল। তিনি প্রচারের আলো থেকে দূরে থেকে অসহায় পরিবার ও অবহেলিত প্রাণীদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি যারা সাহায্য পেয়েছেন, তারাও অনেকে জানতেন না এই সহযোগিতার নেপথ্যে কে রয়েছেন। এই তথ্যচিত্রটি সেই নীরব মানবিক কর্মযজ্ঞেরই একটি জীবন্ত দলিল।

তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু জানান, ‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রচারণার অংশ নয় বরং এটি রাজনীতির ব্যস্ততার বাইরে থাকা একজন সংবেদনশীল মানুষের গল্প। যিনি নিভৃতে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতার ঘটনাই এই নির্মাণের মূল অনুপ্রেরণা ছিল। 

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহও প্রদর্শনীর পর তার প্রতিক্রিয়ায় জানান, রাজনৈতিক প্রেক্ষাপট ভেবে দেখতে এসে তিনি তারেক রহমানের এক ভিন্ন ও মানবিক সত্তার পরিচয় পেয়েছেন।

প্রিমিয়ার শোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিনেতা ও সংগীতশিল্পীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা তথ্যচিত্রটির নির্মাণশৈলী ও বিষয়বস্তুর ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আখ্যায়িত করেন। 

বক্তারা আশা প্রকাশ করেন, এই তথ্যচিত্রের মাধ্যমে সাধারণ মানুষ তারেক রহমানের চারিত্রিক দৃঢ়তা ও পরোপকারী মনোভাব সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com