বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান ‘বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী’  রেমিট্যান্সে ভর করে আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ইরানে অস্ত্র পাঠাবে না চীন, হরমুজ প্রণালি খুলে দিচ্ছি: ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের ২ বিলিয়ন ডলার প্রয়োজন লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ পচন রোধ করা গেলে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব : কৃষিমন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর হারানো গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে। বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না এবং সেনাবাহিনীর জন্য ওয়ান রেঙ্ক ওয়ান পেনশন চালু করবে বিএনপি।

বিএনপির চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে গর্বিত করেছেন জিয়াউর রহমান। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেনাবাহিনীর সকল দাবি দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতিতে সচেতন হবে, কিন্তু রাজনীতির চাদরে যাতে আচ্ছাদিত না হয় সে বিষয়ে সেনাবাহিনীর সকল সদস্যকে সতর্ক থাকা জরুরি। 

বিএনপির চেয়ারম্যান বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত। দিনটিকে জাতীয় শোক দিবস বা সেনা দিবস করার পরিকল্পনা রয়েছে আমাদের। বিএনপি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে বাহিনীটিকে।

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদের কবলে পড়ার পর স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। বিএনপি সব সময় স্বাধীনতা সার্বভৌমত্বের শক্তি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com