বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ জাহিরুল ইসলাম (৪৪) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বসিলা আর্মি ক্যাম্পের একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৃষি মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানে সেনাবাহিনী জাহিরুল ইসলামকে তার বাসা থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ মিমি পিস্তলসহ আটক করে।

পরে ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিসে অভিযান চালিয়ে একই ধরনের আরেকটি যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি।

সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও জানান, জাহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষি মার্কেট এলাকায় একটি অফিস দখল করে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। তার ভয়ে কেউ লিখিত অভিযোগ না দিলেও ব্যবসায়ীরা মৌখিকভাবে একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ওই চাঁদাবাজের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তারা অপরাধ দমনে নিয়মিত সেনা টহল ও অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com