সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা ‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে

মোবাইল আসক্তিতে অসুস্থ জাতি হওয়ার আশঙ্কা : কাদের গনি চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, আমাদের নতুন প্রজন্ম বর্তমানে ভয়াবহভাবে মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়েছে। শিশুরা এখন আর মাঠে যায় না, অবসরে তারা বুঁদ হয়ে থাকে মোবাইলের স্ক্রিনে। এর ফলে ভবিষ্যতে একটি অসুস্থ জাতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘শাহনগর প্রগতি সংঘ’-এর ৩০তম ক্রীড়া আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। খেলাধুলা হলো আনন্দের সঙ্গে শিক্ষার সবচেয়ে সুন্দর মাধ্যম। আমাদের শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই ক্রীড়া চর্চা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বর্তমানে অনেক স্কুল-কলেজে পর্যাপ্ত খেলার মাঠ নেই। এমনকি গ্রামেও এখন খেলার মাঠের তীব্র অভাব পরিলক্ষিত হচ্ছে। এর পাশাপাশি অভিভাবকরাও শিশুদের সারাদিন স্কুল আর কোচিং নিয়ে ব্যস্ত রাখেন। ফলে শৈশবের অনাবিল আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছে।

বিএফইউজে মহাসচিব আরও বলেন, মাঠবিমুখ হয়ে আমাদের নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, যা জাতির জন্য গভীর উদ্বেগের কারণ। একটি সুস্থ ও সবল জাতি গঠনে শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।

চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি ফোরামের সভাপতি নেছারুল হক, ব্যবসায়ী ওমর ফারুক নান্নু, মাসুদ করিম, আব্দুল মান্নান, মোস্তফা কামাল এবং বিএনপি নেতা বোরহান উদ্দীন প্রমুখ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com