ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শরীয়তপুরে জঙ্গলে মিললো বালতি ভর্তি ১৭ হাতবোমা

শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৭টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকার একটি জঙ্গল থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলার মুলাই বেপারী কান্দি এলাকার সিদম বেপারি নামের এক ব্যক্তির বাড়ির পিছনের একটি জঙ্গলে হাতবোমা দেখতে পায় স্থানীয়রা।

বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে ঘটনাস্থলে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এসময় ঘটনাস্থল থেকে দুটি বালতিতে রাখা ১৭টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়টি নিয়ে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

শরীয়তপুরে জঙ্গলে মিললো বালতি ভর্তি ১৭ হাতবোমা

আপডেট সময় ১২:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬