ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে Logo এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু Logo এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল Logo টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর উপর সেতুর দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ পৌরসভার কুশেরচর খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।রবিবার দুপুরে কুশেরচর ইউনাইটেড ক্লাব ও কুশেরচর এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানিকগঞ্জ পৌরসভার  কুশেরচর কালীগঙ্গা নদীর দুইপাড়ে এই মানববন্ধন পালিত হয়।

নদীর দুইপারেই রয়েছে স্কুল কলেজ,হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। একটি সেতুর জন্য একই ওয়ার্ড দুইভাগে বিভক্ত। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হন দুপারের হাজার হাজার লোকজন। মাঝেমধ্যেই নৌকাডুবির ঘটনা ঘটে বলে মানব বন্ধনে বক্তারা বলেন। পৌরসভায় বাস করেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত নদীর দক্ষিণপারের বাসিন্দরা।

কুশেরচর ইউনাইটেড ক্লাবের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকউদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ,স্থানীয় সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড. মুরাদ হোসেন ও কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বক্তব্য রাখেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর উপর সেতুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫