ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় দুর্বৃ‌ত্তের গুলিতে যুবক নিহত

খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের একজন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হোসেন লবণচরা থানার আশি‌বিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হো‌সে‌নের ছে‌লে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত রাকিব ঘটনাস্থ‌লের পা‌শের একটি দোকান থে‌কে সিগা‌রেট কি‌নে পা‌শের এক‌টি সেলু‌নে যায়। কিছুক্ষণ প‌রে দুইজন যুবক সেলুন থে‌কে টে‌নে বের ক‌রে মাথায় দুইটি গু‌লি ক‌রে। সঙ্গে সঙ্গে তি‌নি মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়েন। এরপর দুইজন সন্ত্রাসী বীরদ‌র্পে ঘটনাস্থল ত‌্যাগ ক‌রে। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, স্থানীয়রা গুলিবিদ্ধ রাকিবকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

খুলনায় দুর্বৃ‌ত্তের গুলিতে যুবক নিহত

আপডেট সময় ০২:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬