ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে Logo এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু Logo এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল Logo টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে?

সাত খুনের আসামিদের রায় কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও নিহতদের স্বজনরা।

রোববার (২৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সংহতি জানিয়ে নিহতের স্বজন ও ছাত্রজনতা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগের তৎকালীন এমপি নারায়ণগঞ্জের গডফাডার শামীম ওসমান ও দোসর নূর হোসেন এই সাত খুন করিয়েছেন।

তারা বাংলাদেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে প্রকাশ্যে দিবালোকে চন্দন কুমার ও নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করেছে। সেটা নারায়ণগঞ্জবাসী অবলোকন করেছে।

তিনি আরও বলেন, তাদের গুম করার পর উদ্ধারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম তখন আমাদের দোষারোপ করেছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাদের মরদেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন বীভৎস চিত্র দেখে নারায়ণগঞ্জসহ সারা বিশ্বের মানুষ কেঁদেছিলো। কিন্তু সরকার শামীম ওসমানের নেতৃত্বে এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল।

সাখাওয়াত হোসেন খান বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় রায় কার্যকর করতে বিলম্ব করছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা এই রায় দ্রুত কার্যকর দেখতে চাই।

এসময় অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির ও সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লাসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন

সাত খুনের আসামিদের রায় কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

আপডেট সময় ০২:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫