বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, চার ট্রেন আটকা

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এতে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধের ফলে ওই রুটের উভয় পাশে অন্তত চারটি ট্রেন আটকে পড়ে আছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের ভুরুলিয়া এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর একটাই অবরোধ অব্যাহত ছিল।

জানা গেছে, ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর শিমুলতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভুরুলিয়া এলাকায় এসে ঢাকা-রাজশাহী রেলপথে অবস্থান নেয়। রেলপথ অবরোধের ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং ট্রেনের সময়সূচি ব্যাহত হচ্ছে।

বিক্ষোভ কর্মসূচিতে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, উপসহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটা দেওয়ার প্রস্তাব আসন্ন জাতীয় নির্বাচন বানচাল, দেশকে অস্থিতিশীল করা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে এই সুপারিশ বাতিলসহ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী বলেন, রেলপথ অবরোধের কারণে জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইল স্টেশনে চারটি ট্রেন আটকা পড়েছে।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com