ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পায়ের ক্ষত থেকে সারা শরীরে সংক্রমণ, আইসিইউতে ভর্তি অভিনেতা Logo ১০ মাস পর আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট Logo প্রস্তুতি না নেওয়াটা হবে দায়িত্বজ্ঞানহীনতা—মার্কিন আগ্রাসনের ‘ঝুঁকি’ সম্পর্কে মার্ক কার্নি Logo আন্দোলনের মধ্যেই যোগদান করলেন চুয়েটের নতুন উপাচার্য Logo সাভারে বাসে আগুন : মালিক-সাংবাদিকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা Logo জুলাই হত্যা মামলা : সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে Logo রাজনৈতিক সমালোচনায় শালীন ভাষা ব্যবহারের আহ্বান রিজভীর Logo নেশনস লিগ ফিরছে আজ, লাইমলাইটে রোনালদো-হালান্ড Logo সালমানকে নিয়ে বিস্ফোরক সুনীল পাল, বললেন ‘লজ্জা পাওয়া উচিত’ Logo ‘মা হওয়ার পরের শারীরিক পরিবর্তন লজ্জার নয়, বরং মাতৃত্বের চিহ্ন’

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ৪০ জনের আগাম জামিন

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ৬ সপ্তাহের জন্য তাদের জামিন দেওয়া হয়েছে।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরে গত ৩১ জানুয়ারি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিহত জামায়াত নেতার স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

পায়ের ক্ষত থেকে সারা শরীরে সংক্রমণ, আইসিইউতে ভর্তি অভিনেতা

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ৪০ জনের আগাম জামিন

আপডেট সময় ০৩:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬