ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি Logo প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর Logo ম্যাকাইয়ে এক জয়েই অমর হতে পারে বাংলাদেশ, ১৩৯ বছরের অপেক্ষা ভাঙার হাতছানি Logo চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন Logo যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত Logo বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান Logo মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও Logo নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, পুড়লো ঝুটের গোডাউনেও

‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটে জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হলে সংসদ সদস্যসহ তাদের পরিবারের সদস্যদের প্রতি বছর আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে দিতে বাধ্য করা হবে। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে, কোনো ধরনের দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না।

রবিবার দুপুরে জামালপুর সদর উপজেলার সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করব না। বেকারদের হাতে কাজ তুলে দেব, ইনশাল্লাহ। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীদের স্বাবলম্বী করা—জনগণের যেসব দাবি রয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আপনাদের টাকায় হাত দেব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ারবাজার লুট করব না। চাঁদাবাজি বন্ধ করা হবে, দুর্নীতি করতে দেওয়া হবে না। জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে।

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, কিছু দল ভোট ও সংস্কার নিয়ে স্পষ্ট অবস্থান জানাতে চায় না। আমরা পরিষ্কারভাবে বলছি সংস্কারে “হ্যাঁ”, গণভোটে “হ্যাঁ”। যারা লুকিয়ে কথা বলে, তারা পরিষ্কার করে বলুক তারা সংস্কার চায় কি না। যদি না চায়, তাহলে বলুক তারা পুরোনো ব্যবস্থা ও ফ্যাসিবাদ ফেরত চায়।

তিনি বলেন, দ্বিতীয় ভোটটি হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে।

জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন সংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজিএস ফরহাদ হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’

আপডেট সময় ০৭:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬