রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

আমেরিকা-ভারতের সঙ্গে বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।’ 

রবিবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাটে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি লক্ষ্মীপুর-৪ আসনে দলের প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন।

রেজাউল করিম আরও বলেন, ‘যে ইনসাফ বা যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যেত সেই নীতিতেই তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।’

চরমোনাই পীর রেজাউল করিম বলেন, ‘জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ক্ষমতায় গেলে ইসলামী শরীয়াহ আইনে দেশ চালাবে না। প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের এক প্রার্থী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না। তাহলে তারা ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে দেশ পরিচালনা করবে?’ 

লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থীর খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ ও  ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলামসহ অন্যরা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com