ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী Logo জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য Logo সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ Logo জ্বালানি সংকটে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে : অর্থমন্ত্রী Logo প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ Logo অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা

গণভোটে ‘না’ বলায় লাঙ্গলের প্রতি মানুষের আস্থা ফিরছে: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী জিএম কাদের বলেছেন, “গণভোটের বিষয়ে ‘না’ প্রচার চালানোয় মানুষ এখন এর মর্ম বুঝতে পারছে। তাই পূর্বের তুলনায় ভোটের মাঠে লাঙ্গলের প্রতি মানুষের আস্থা ফিরছে।’’

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর নবাবগঞ্জ সুপার মার্কেটে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, “গণভোটে একমাত্র আমরাই প্রথম ‘না’ এর পক্ষে অবস্থান নিয়েছি। আমি পরিষ্কার করে বলার চেষ্টা করছি ‘হ্যাঁ’ ভোট দিলে কি হবে, আর ‘না’ ভোট দিলে কি হবে। ‘হ্যাঁ’ এর মাধ্যমে আবারো সংস্কারের নামে গোলামীর কব্জায় পড়বে দেশ।”

তিনি বলেন, “তাই দেশ বাঁচাতে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বিরাজমান রাখতে আমরা সচেতনভাবে ‘না’ এর পক্ষে মতামত দিচ্ছি। মানুষও এখন ধীরে ধীরে বিষয়গুলো বুঝতে শুরু করেছে।”

জাপা চেয়ারম্যান বলেন, ‘‘অন্যান্য রাজনৈতিক দলগুলোর অরাজক পরিস্থিতি দেখে মানুষ এখন বুঝতে পারছে, লাঙ্গলেই একমাত্র মঙ্গলের দল। তাই অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার মানুষের জনস্রোত জাতীয় পার্টির দিকে। শেষ পর্যন্ত ভোটের মাঠ লেভেল প্লেয়িং থাকলেই অধিকাংশ আসনেই ভোট বিপ্লব হবে।”

তবে, ভোটের মাঠে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন জিএম কাদের।

নির্বাচনি গনসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী

গণভোটে ‘না’ বলায় লাঙ্গলের প্রতি মানুষের আস্থা ফিরছে: জিএম কাদের

আপডেট সময় ০৬:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬