বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কর্ণফুলীতে হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রস্তাবিত ৫০০ শয্যার হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। 

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশের একটি স্থান পরিদর্শন করেন। 

এসময় প্রস্তাবিত ওই স্থানটি হাসপাতাল নির্মাণের জন্য উপযোগী কি না, তা মূল্যায়ন করেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন উপদেষ্টা।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান জানান, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের দিকেও জোর দেওয়া হচ্ছে। এই স্থানে হাসপাতাল নির্মাণ করা হলে দক্ষিণ চট্টগ্রামের জনগণ উপকৃত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মো. মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. জেবুন্নেসা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com