ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে Logo এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু Logo এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল Logo টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে?

সুনামগঞ্জ হাওরে কৃষকের ২০০ মণ ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

সুনামগঞ্জের দিরাইয়ে আগুনে পুড়ে এক কৃষকের ২০০ মন বোরো ধান ছাই হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার রণভূমি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষক আব্দুল হান্নান ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো উপজেলার লাউআই হাওরের ধান পাহারা দিচ্ছিলেন ছাদ উদ্দিন নামে এক ব্যক্তি। কিন্তু রাত ৪টার দিকে ১০-১৫ জন মানুষ হাওরে এসে তার হাত-পা বেঁধে কাটা ধানে আগুন ধরিয়ে দেয়। সকালে হাওরের অন্য কৃষকরা কাজে গেলে সেখানে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান বলেন, অনেক কষ্টের ফসল কে বা কারা পুড়িয়ে দিয়েছে। আমি একদম শেষ হয়ে গেলাম। আমার ২০০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ফসলি জমিতেকে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে সেটি বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন

সুনামগঞ্জ হাওরে কৃষকের ২০০ মণ ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

আপডেট সময় ০৬:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫