শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

গ্রিন ফ্যাক্টরি কার্যাদেশে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যে নেই প্রতিফলন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

দেশের পোশাক খাতের পরিবেশবান্ধব কারখানা বা গ্রিন ফ্যাক্টরিগুলো আন্তর্জাতিক ক্রেতাদের কার্যাদেশ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যের ক্ষেত্রে এর সঠিক প্রতিফলন দেখা যাচ্ছে না। পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, পরিবেশ রক্ষায় বিপুল বিনিয়োগ করে বিশ্ব রেকর্ড গড়লেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন পোশাক শিল্পের নেতারা।

বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি অর্জন করায় হ্যামস গার্মেন্টস লিমিটেডকে বিজিএমইএ এবং হ্যামস গার্মেন্টসের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমানের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান।

ইনামুল হক খান তার বক্তব্যে বলেন, হ্যামস গার্মেন্টস লিমিটেড ইউএসজিবিসি লিড প্ল্যাটিনাম সার্টিফিকেশনে ১১০-এর মধ্যে ১০৮ স্কোর করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এটি বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর। এই সাফল্য সারাবিশ্বের কাছে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মর্যাদা ও সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বাংলাদেশের পোশাক খাতের জন্য একটি ‘গ্লোবাল বেঞ্চমার্ক’ তৈরি করেছে।

স্বাগত বক্তব্যে বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ হ্যামস গার্মেন্টসকে অভিনন্দন জানিয়ে বলেন, ১১০-এর মধ্যে ১০৮ স্কোর করা এক বিশাল চ্যালেঞ্জ। একই সঙ্গে তিনি কারখানার পরিবেশবান্ধব রূপান্তরে গ্রিন টেকনোলজি ফান্ডের (জিটিএফ) প্রাপ্যতা আরও সহজতর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজিএমইএর পরিচালক ফারুক হাসান বলেন, গত কয়েক দশক ধরে বাংলাদেশ লিড সার্টিফিকেশনে সর্বোচ্চ স্কোর করে নিজের রেকর্ড নিজেই ভাঙছে, যা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তবে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘গ্রিন ফ্যাক্টরিগুলো কার্যাদেশে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যে এর সঠিক প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না।’

অনুষ্ঠানে ইউএসজিবিসির কনসালটেন্ট এবং ৩৬০ টিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ কারিগরি দিকগুলো তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু সাসটেইনিবিলিটির পথে অগ্রযাত্রা অব্যাহত রাখেনি, বরং নতুন বৈশ্বিক মানদণ্ড তৈরি করছে।

বর্তমানে বাংলাদেশে ২৭৩টি লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ১১৫টি প্ল্যাটিনাম এবং ১৩৯টি গোল্ড মানের। বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশে অবস্থিত।

হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিজিএমইএর এই সংবর্ধনা উদ্যোগ শিল্পমালিকদের টেকসই শিল্পায়নের পথে আরও সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক এবিএম সামছুদ্দিন, পরিচালক ফারুক হাসান, ইউএসজিবিসির কনসালটেন্ট অনন্ত আহমেদ, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) অন্তর্বর্তী কমিটির কনভেনার প্রকৌশলী এহসানুল করিম কায়সার এবং হ্যামস গার্মেন্টসের পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com