মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য দিবস আজ, উদযাপনে নানা কর্মসূচি দুই বছরের টানাপোড়েন শেষে বরফ গলাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি

দলীয় সভায় নাম আগে-পরে নিয়ে বিএনপির দু’গ্রুপের দ্বন্দ্ব, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আজহার উদ্দিন (৪৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আজহার উদ্দিন কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনায় সবুজ, রিপন ও এমরাত নামে আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় একটি কর্মসূচি নিয়ে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার একপর্যায়ে কর্মসূচির তালিকায় নামের অবস্থান নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে একই ওয়ার্ডের যুবদল কর্মী রাজিব হোসেনের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ ও আজহারকে এলোপাথাড়ি কুল ঘুসি মারেন। এ সময় রাজিবের ঘুষিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আজহার। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সবুজ, রিপন ও এমরাত নামে তিন জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেওয়া নিয়ে দ্বন্দ্বে মারামারিতে আজহার নামে এক লোক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com