মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১,৭০০ ছাড়াল, ৫০০টির বেশি আফটারশক মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল ব্রাজিলকে স্তব্ধ করে লিড নিয়ে বিরতিতে জাপান

একজনকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ

নরসিংদী, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না, সেজন্য আমরা গণঅভ্যুত্থান করিনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ বলেন, ‘একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির নানাবিধ সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।

এসময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার বক্তব্যে বলেন, একটি দল নির্বাচনকে কেন্দ্র করে একটি দল সারাদেশে সহিংস রূপ ধারণ করছে। তারা হত্যা, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ গত ১৭ বছরে যে অভিজ্ঞতা দিয়েছে বিগত ১৭ মাসে তারা সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তি ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে আমরা ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করব।

এনসিপির জেলা শাখার আহ্বায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনে এনসিপির প্রার্থী সারোয়ার তুষারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com