বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

ইরানে পোর্টে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে বড় বিস্ফোরণ ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৬ এপ্রিল) এই বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ২৮১ জন আহত হয়েছেন এবং তাদের প্রদেশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানিয়েছেন, সেখানে একটি দল পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে।

ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটে, যা বন্দর ও ম্যারিটাইম অরগানাইজেশনের সঙ্গে সম্পর্কিত।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com