শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানি বাজার এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এবার তো নৌকা নাই, নৌকা এবার পালাইছে, হাসিনা ভারতবর্ষে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থনকারী রয়েছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, আমি পরিষ্কারভাবে চাই— আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা নিরপরাধ সাধারণ মানুষ, তাদের আমরা আগলে রাখব।

২০১৪ সালের নির্বাচনে বিএনপি প্রতিরোধের ডাক দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই ছেপড়িকুড়ি এলাকায় প্রিসাইডিং অফিসার হত্যা মামলায় এই এলাকার মানুষের অনেক কষ্ট হয়েছে। প্রচণ্ড শীতের মধ্যে দিনের পর দিন, রাতের পর রাত আপনারা ধান খেতে ছিলেন, বহু ঝামেলা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে সেই ঝামেলা শেষ করা গেছে।

মির্জা ফখরুল বলেন, এখন দেশের মানুষ আরামে থাকলেও পুরোপুরি আরামে নেই। কারণ, দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন ভালো হয়েছে— এটা আমার কাছে মনে হয়েছে। সবমিলিয়ে এখন একটা সময় এসেছে যে রাতে আমরা শান্তিতে ঘুমাতে পারছি।

তিনি বলেন, আল্লাহ্‌র হুকুমে যদি নির্বাচনটা ঠিক মতো হয় এবং আমরা ঠিকমত ভোট দিতে পারি, ভোট দিয়ে একটা সরকার নির্বাচন করতে পারি, তাহলে আমরা ভালো থাকব বলে আশা করছি।

নিজের বার্ধক্য ও এটাই তার শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই শেষ ভোটে আপনারা আমাকে দয়া করে সমর্থন দেবেন।

তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা কি চান। দেশে যদি শান্তি চান, উন্নয়ন চান, স্কুল-কলেজের উন্নয়ন চান, রাস্তা-ঘাট চান, ছেলেমেয়েদের চাকরি চান, তাহলে পরীক্ষিত যে দলটা আছে, মানুষটা আছে, তাকেই ভোট দিতে হবে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com