ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

মোহাম্মদপুরে ১২ হাজার ইয়াবাসহ ৫ কারবারি গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে প্রায় ১২ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে মাদক ওজনের ডিজিটাল ওয়েট মেশিন, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- রাজু (৩৫), রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিন (১৮)।

বুধবার (২৮ জানুয়ারি) সেনা সূত্র জানায়, গত কয়েক দিনে গ্রেফতার মাদক কারবারিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শেরেবাংলা সেনা ক্যাম্প জানতে পারে, টেকনাফ থেকে ঢাকায় বিপুল পরিমাণ মাদক নিয়ে আসবে মাদক কারবারি রাজু। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ২টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম পর্যায়ে ভোর টাউনহল রোড এলাকা থেকে রাজুকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় তার চার সহযোগী— রনি, রকি, সুমন ও মহিনকে আটক করা হয়।

অভিযানে ১২ হাজার ৩০টি ইয়াবা, ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, মাদক ওজনের ২টি ডিজিটাল ওয়েট মেশিন ও ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার পাঁচজনকে ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতাররা একজন শীর্ষ মাদক কারবারির কাছে এগুলো সরবরাহ করার পরিকল্পনা করছিলেন। তবে তাকে পাওয়া যায়নি। ভবিষ্যতে এই সিন্ডিকেটের বাকি সদস্যদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হবে। রাজধানীতে মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযানও অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

মোহাম্মদপুরে ১২ হাজার ইয়াবাসহ ৫ কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬