ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের

যাত্রাবাড়ী ফাঁড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির ওয়াশরুম থেকে মো. শফিকুল ইসলাম (৪২) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শফিকুল ইসলাম চাঁদপুরের মতলব উত্তর থানার প্রয়াত আব্দুল মান্নান মল্লিকের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ওয়ারী বিভাগে কর্মরত ছিলেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার হুমায়ুন জানান, সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ওয়াশরুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শফিকুলকে দেখতে পান তারা। পরে আইনি প্রক্রিয়া শেষে বেলা দেড়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

এসআই কাউসার আরও জানান, মো. শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা সেবাও নিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টার মধ্যে ওয়াশরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস নেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

যাত্রাবাড়ী ফাঁড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬