ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার Logo ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

খাঁটি খামারিদের সম্মাননা দেবে ‘প্রাণ দুধ’

দেশের দুগ্ধশিল্পের প্রসারে প্রান্তিক খামারিদের নিরলস শ্রম ও অবদানকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় তরল দুধের ব্র্যান্ড ‘প্রাণ দুধ’। ‘প্রাণ দুধ-খাঁটি খামারি সম্মাননা ২০২৬’–শীর্ষক এই ক্যাম্পেইনের মাধ্যমে খামারিদের সাফল্যের গল্প তুলে ধরার পাশাপাশি সেরা তিন খামারিকে লাখ টাকা সমমূল্যের পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে এমসিসিআই সম্মেলন কেন্দ্রে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘প্রাণ দুধ খাঁটি খামারি সম্মাননা ২০২৬’-এর সম্মাননা স্মারক উন্মোচন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের দুগ্ধশিল্পের টেকসই উন্নয়নে খামারিদের উৎসাহিত করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে খামারিদের অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে গাভি লালন-পালনে উদ্বুদ্ধ করা হবে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে– পাবনা, রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, খুলনা, যশোর, মাগুরা, কুড়িগ্রাম ও নাটোরসহ দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রাণ ডেইরির ১২৪টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্রে (ভিএমসিসি) স্পট রেজিস্ট্রেশন শুরু হবে। এতে প্রাণ ডেইরির তালিকাভুক্ত ১৬ হাজার দুগ্ধ খামারি অংশ নিতে পারবেন।

নিবন্ধিত খামারিদের তথ্য যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ জুরিবোর্ড গঠন করা হবে। এই বোর্ড প্রাথমিক পর্যায়ে ১০ জন ‘খাঁটি খামারি’ নির্বাচিত করবে। চূড়ান্ত ধাপে জুরিবোর্ডের নম্বর ও ভোক্তাদের ভোটের ভিত্তিতে সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে। এই তিনজনের জন্য থাকবে সম্মাননা স্মারক ও লাখ টাকা সমমূল্যের পুরস্কার। বাকি সাতজনকেও বিশেষ সম্মাননা দেওয়া হবে।

ইলিয়াছ মৃধা বলেন, ‘এই ক্যাম্পেইনের মাধ্যমে খামারিদের সম্মানিত ও অনুপ্রাণিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ভোক্তাদের হাতে নিরাপদ ও মানসম্মত দুধ পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার আমাদের রয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সেটিও সবার সামনে তুলে ধরা হচ্ছে।’

প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান জানান, দুই দশকের বেশি সময় ধরে প্রাণ দুধ খামারিদের ন্যায্য মূল্য, প্রশিক্ষণ ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। এর ফলে অনেক খামারির জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– প্রাণের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আলী হাসান, প্রাণ ডেইরির হেড অব মার্কেটিং সৈয়দ মুস্তায়িন কাদের এবং ব্র্যান্ড ম্যানেজার ফজলে এলাহি নাঈমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/অনিল

Tag :

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

খাঁটি খামারিদের সম্মাননা দেবে ‘প্রাণ দুধ’

আপডেট সময় ১১:১৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬