ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৯ Logo তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী Logo বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী Logo শরীফুলে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ Logo ঢাকার ৪১৬ বছর পূর্তিতে নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা Logo এক বছর পার হলে নিতে পারবে কলেরার টিকা Logo ছাত্রলীগ নেত্রীর ফেসবুকে ‘বিস্ফোরক মন্তব্য’, কড়া জবাব ছাত্রদলের নেত্রীর Logo কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ নিতে বেনাপোলে স্বজনের অপেক্ষা Logo পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা

টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহৃত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা।

অপহৃতরা হলেন- মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম প্রকাশ মাহাত আলম (১৮), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। তারা হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এসময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখান থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।

অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে আছি।’

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র রাতে মুঠোফোনে বলেন, হোয়াইক্যংয়ের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/এএম

Tag :

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৯

টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহৃত

আপডেট সময় ১১:১৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬