শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’

ভোট গণনায় সাংবাদিকদের জন্য কড়াকড়ি, কলম-ফোন নিষিদ্ধ করল ইসি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় সাংবাদিকদের জন্য কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, গণনা কক্ষে উপস্থিত থাকলেও সাংবাদিকরা কোনো কলম, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না। তবে কাজের প্রয়োজনে পেন্সিল ব্যবহারের অনুমতি থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. মনির হোসেন রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনার সময় গণনা কক্ষে উপস্থিত ব্যক্তিগণের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহায়ক কর্মকর্তা ব্যতিত অন্য কোনো ব্যক্তি (যেমন- পোলিং অফিসার, পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক প্রভৃতি) মোবাইল ফোন, কলম বা অন্যকোন ডিভাইস সংগে রাখতে পারবে না। তবে সাংবাদিক ও পর্যবেক্ষকগণ কাজের প্রয়োজনে পেন্সিল সাথে রাখতে পারবেন।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চলবে। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com