ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল Logo টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি

‘পদ্মশ্রী’ সম্মান পেলেন প্রসেনজিৎ

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হলেন বাংলা সিনেমার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে রয়েছেন বাংলার অভিনেতা।

বাংলা সিনেমার প্রতি তার অবদান অপরিসীম। সেই অবদানকে মাথায় রেখেই প্রসেনজিতের নাম পদ্মশ্রী প্রাপ্তদের তালিকায় জুড়ে দিল ভারতের কেন্দ্রীয় সরকার।

নিজের জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ১৯৬৮ সালে। তখন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ছিলেন শিশু শিল্পী। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসাতে’ তার প্রথম কাজ করা।

নায়ক হিসাবে প্রথম আত্মপ্রকাশ ১৯৮৩ সালে, দু’টি পাতা সিনেমায়। এরপর থেকেই ছুটে চলছে ক্যারিয়ারের গাড়ি। প্রসেনজিতের ঝুলিতে ঢুকেছে একের পর এক সিনেমা, মিলেছে খ্য়াতি। বাংলা সিনেমার বাইরেও ছড়িয়েছে তার পরিধি।

বর্তমানে পশ্চিমবঙ্গের হলে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘বিজয়নগরের হীরে’। এর মাধ্যমে চার বছর পরে বড় পর্দায় ফিরলেন ‘কাকাবাবু’। 

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল

‘পদ্মশ্রী’ সম্মান পেলেন প্রসেনজিৎ

আপডেট সময় ১১:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬