বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

কবে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘কিং’— জানা গেল দিনক্ষণ

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

শাহরুখ খানের গেল জন্মদিন জমিয়ে দিয়েছিল তার মুক্তিপ্রতীক্ষিত ‘কিং’ সিনেমাটি। তখন থেকেই ভক্তরা উন্মুখ ছবির মুক্তির তারিখ জানতে। এবার জানা গেল সে দিনক্ষণ।

আজ শনিবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘কিং’-এর আরও একটি টিজার। সেখানে শাহরুখ হাজির হয়েছেন দেখার মতো অবয়বে। বরফ আচ্ছাদিত পাহাড়ে দাঁড়িয়ে কিংবা তার মারমুখি রক্তাক্ত ভঙ্গিতে মুগ্ধ নেটিজেনরা।

টিজারের এক পর্যায়ে ভেসে ওঠে মুক্তির তারিখ। ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। অর্থাৎ বড়দিন যে আরও জমিয়ে দিতে আসছেন শাহ্রুখ এতে কোনো সন্দেহ নেই।

এদিকে ‘কিং’ পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়ে ফের শাহরুখের সঙ্গে মিলছেন সিদ্ধার্থ আনন্দ। এই জুটির ম্যাজিক পাঠান সিনেমায় ভালোভাবে উপভোগ করেছেন দর্শক। তাই উত্তেজনার মাত্রা স্বাভাবিকভাবেই বেশি।

‘দ্য আর্চিজ’ দিয়ে সিনেমায় নাম লেখালেও ‘কিং’ দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। জানা গেছে, ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।

শাহরুখ-সুহানা ছাড়াও এ ছবিতে দেখা যেতে পারে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতাদের।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com