ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭ Logo নাগরিক সেবা নিশ্চিতে ডিএসসিসির সমন্বিত অভিযান Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ Logo ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় Logo উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক Logo গভীর রাতে পিৎজার দোকানে তিন সেকেন্ডে ৩ রাউন্ড গুলিবর্ষণ

কুতুবদিয়ার নৌপথে সি-ট্রাকের উদ্বোধন কাল

বহু প্রতীক্ষিত স্বপ্নের সি-ট্রাক অবশেষে উদ্বোধনের মাধ্যমে কুতুবদিয়ার মানুষের নৌপথে যাতায়াত দুর্ভোগের কিছুটা অবসান ঘটতে যাচ্ছে। রবিবার সকাল ১১টায় পেকুয়ার মগনামা জেটিঘাটে কুতুবদিয়ার নৌপথে “এস টি ভাষা শহীদ জব্বার” নামের সি-ট্রাকটির উদ্বোধন করা হবে। এতে একসঙ্গে প্রায় ২৫০ জন যাত্রী বহন করা যাবে।

জানা গেছে, সকাল ১১টায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন এ সি-ট্রাক উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে উদ্বোধনের জন্য শনিবার একটি সি-ট্রাক পেকুয়া উপজেলার মগনামায় আনা হয়েছে। সি-ট্রাকটি একনজর দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাট সাজানো হয়েছে। সি-ট্রাক চালুর খবরে দ্বীপবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। তবে নিরাপদ ও সহজ যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য ফেরি ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন কুতুবদিয়াবাসী।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭

কুতুবদিয়ার নৌপথে সি-ট্রাকের উদ্বোধন কাল

আপডেট সময় ০৪:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬