শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীসহ ৪ জনকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে বন্দুক হামলায় এক ভারতীয় নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিজয় কুমার (৫১) নামে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সময় বাড়ির ভেতরে তিন শিশু উপস্থিত থাকলেও তারা অক্ষত রয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে জর্জিয়ার লরেন্সভিল শহরের ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও পুলিশ।

ভারতে অবস্থিত কূটনৈতিক সূত্র জানায়, নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং নিহতদের পরিবারের পাশে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

কনস্যুলেটের এক্স পোস্টে বলা হয়, একটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এই মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সম্ভাব্য সব সহায়তা দেওয়া হচ্ছে।

নিহত ও অভিযুক্তের পরিচয়

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম বিজয় কুমার (৫১), তিনি আটলান্টার বাসিন্দা। আর নিহতরা হলেন— তার স্ত্রী মীমু ডোগরা (৪৩) এবং অন্য তিনজন গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) ও হরিশ চন্দর (৩৮)।

নিহত চারজনই গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শিশুদের সাহসিকতায় দ্রুত পুলিশি সহায়তা

গুইনেট কাউন্টি পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় বাড়িতে তিন শিশু উপস্থিত ছিল। গুলির শব্দ শুরু হলে তারা একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। পরে এক শিশু সাহসিকতার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়, যার ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।

শিশুরা সবাই শারীরিকভাবে অক্ষত রয়েছে এবং পরে পরিবারের এক সদস্যের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।

গুরুতর অভিযোগে মামলা

অভিযুক্ত বিজয় কুমারের বিরুদ্ধে চারটি করে—

  • গুরুতর হামলা (Aggravated Assault),
  • ফেলনি মার্ডার,
  • ইচ্ছাকৃত হত্যা (Malice Murder),

এছাড়া শিশু নির্যাতনের অভিযোগে প্রথম ও তৃতীয় ডিগ্রির একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্ত চলছে এবং আদালতে অভিযুক্তকে হাজির করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com