শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার ‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে এপিবিএন-বিকাশ সমন্বয় কর্মশালা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় মোবাইল আর্থিক সেবা (এমএফএস)-এর অপব্যবহার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিকাশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ডিজিটাল লেনদেনভিত্তিক অপরাধ শনাক্ত করা, এর প্রতিরোধ ও অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে আইনের আওতায় আনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

সম্প্রতি এপিবিএন হেডকোয়ার্টার্সের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৪০ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশ-এর উপদেষ্টা ড. মো. নজিবুর রহমান, এনডিসি।

এছাড়া, উপ-মহা পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. নজরুল ইসলাম, এনডিসি, উপ-মহা পুলিশ পরিদর্শক (অপারেশন্স) ড. মো. আল মামুনুল আনছারী, বিকাশ-এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.)-সহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় এমএফএস প্ল্যাটফর্মের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধের প্যাটার্ন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধী চক্র শনাক্তকরণ এবং ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত পদ্ধতিতে গ্রাহকের অর্থ উদ্ধার, অপহরণ ও প্রতারণামূলক লেনদেন প্রতিরোধের উপায় এবং জরুরি ভিত্তিতে বিকাশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। তদন্ত কার্যক্রমে দ্রুত ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে বিকাশের সঙ্গে যোগাযোগের প্রাতিষ্ঠানিক চ্যানেলসমূহও কর্মশালায় তুলে ধরা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের ডিজিটাল আর্থিক অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি দুপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও তথ্য বিনিময় প্রক্রিয়া আরও সুদৃঢ় হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের সময় ডিজিটাল লেনদেনভিত্তিক সম্ভাব্য অপরাধ প্রতিরোধে এ ধরনের প্রস্তুতিমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মশালায় প্রধান অতিথি অভিমত ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com