শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

আমাদের অবশ্যই সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে হবে : মির্জা আব্বাস

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল সহনশীল মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, ততবারই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করেছি। শুধু আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন করতে পারিনি।

বৃহস্পতিবার দুপুরে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণার অংশ হিসেবে শান্তিবাগ এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। 

এর আগে সকালে নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, আমি আমার এলাকার জন্য সার্বিক গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দূর করতে হবে।

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রার্থী নিরাশ হয়ে নির্বাচনে দাঁড়ায় না। আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী।

বাংলা৭১নিউজ/আরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com