শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল: মির্জা ফখরুল

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

‘আমরা বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। আমাদের যাত্রা তারেক রহমানের চিন্তার মধ্যে দিয়ে গণতান্ত্রিক সমৃদ্ধি অর্জনের যাত্রা’ বলে মন্তব্যে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা পেছনে ফিরে তাকাই না। আমরা সবসময় সামনের দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু একটা দল সবসময় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি। আমাদের নতুন লড়াই শুরু হয়েছে। সেই লড়াইয়ে আমদেরকে বিজয়ী হতে হবে।’ 

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় জনসভার। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন।

ইতোমধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দলের নেতারা এখন বক্তব্য রাখছেন। ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। 

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com