রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে : মন্ত্রী রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের একনেকে অনুমোদন পেলো না সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন

স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, পুলিশ খুঁজছে নির্যাতনকারীকে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

স্কুলের অফিস কক্ষের ভেতরে বসে এক শিশু শিক্ষার্থীকে মারধর করে নির্যাতন করা হচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িত নির্যাতনকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) শিশুকে নির্যাতনের ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

পুলিশ জানায়, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তারা বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে ঘটনাস্থল শনাক্ত করেছে। এটি নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি নামের একটি প্রতিষ্ঠানের ঘটনা। ইতিমধ্যে ওই স্কুলের প্রতিষ্ঠাতাসহ শিক্ষকদের থানায় ডাকা হয়েছে। তবে তারা আসবে আসবে বলে সময়ক্ষেপণ করছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে চশমা, পরনে ঘি রঙের প্যান্ট, ছাঁই রঙের টি-শার্ট ও কালো সুজুতা পরা এক ব্যক্তি শিশুটিকে বেধড়ক মারধর করছে। এ সময় গোলাপি শাড়ি পরা পাশে বসা আরেক নারী শিশুটির হাত ধরে রাখছেন। কিছুক্ষণ পরপর ওই ব্যক্তি এসে শিশুটিকে নির্যাতন করছেন। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা এ বিষয়ে খোঁজখবর নিয়েছি। এটি নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি নামের একটি প্রতিষ্ঠানের ঘটনা। শিশুকে নির্যাতন করা ব্যক্তিদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে। তিনি শারমিন একাডেমির পরিচালক শারমিন আক্তার। আমরা তাদের থানায় আসার জন্য নোটিশ করেছি। তারা সময়ক্ষেপণ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com