ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে Logo ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট Logo মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ Logo ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে Logo ইসলামাবাদমুখী লং মার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করল পাকিস্তান জামায়াত Logo যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় Logo ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো Logo স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে হত্যা, পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত Logo ২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন স্মার্ট কার্ড

বরখাস্ত হলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন

কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট গত ১২ আগস্ট ২০২৫ তারিখ থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) ও ৩ (গ) মোতাবেক যথাক্রমে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলা (মামলা নং ১৭০/২০২৫) করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) ও ৩ (গ) মোতাবেক যথাক্রমে অসদাচরণ এবং পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ১২ আগস্ট ২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধিমোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে

বরখাস্ত হলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন

আপডেট সময় ০৪:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬