সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সুবেদার মোতালেবের হত্যাকারীদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনব

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মোতালেবের হত্যাকারীদের যেকোনো মূল্যে সাজা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। 

মঙ্গলবার দুপুরে নিহত র‍্যাব কর্মকর্তার জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, রাইট অব প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসীদের গুলি করার। কিন্তু তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিবেচনায় আমাদের সদস্যরা গুলি করেননি। সম্পূর্ণ অভিযানটি তদন্ত করে দেখব। ভুল-ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে ভবিষ্যতে আমরা আরও সফলতার সঙ্গে অভিযানগুলো পরিচালনা করব। 

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি… র‍্যাব এই দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মানুষের নিরাপত্তা ও তাদের জানমাল রক্ষার জন্য অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সুবেদার মোতালেব শহীদ হত্যার জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসব। যেকোনো মূল্যে বিচারিক কার্যক্রমের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করব।

পুলিশ, র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা কোম্পানি থেকে একটি টিম সেখানে অভিযান পরিচালনার জন্য যায়।

এদিন বিকেল পৌনে চারটার দিকে অভিযানে যাওয়া র‍্যাব সদস্যদের ওপর একদল দুষ্কৃতকারী হামলা চালায়। একপর্যায়ে র‍্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটকে ফেলা হয়। এ সময় র‍্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। আটকে রাখা সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের ওপর ব্যাপক মারধর করা হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং স্থানীয় একটি পক্ষের সহায়তা নেয়। পরে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক র‍্যাবের উপ-সহকারী পরিচালক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com