ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে ফাঁকা রাখা ৩টি আসনের প্রার্থী ঘোষণা করো হয়েছে।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান এনসিপিরি মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম।

মাহবুব আলম জানান, ফাঁকা রাখা ৩টি আসনের মধ্যে ফাহিম পাঠান নেত্রকোনা-২, প্রীতম দাশ মৌলভীবাজার-৪ এবং জামিল হিজাযী রাজবাড়ী-২ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

এর আগে রবিবার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়। সেখানে প্রার্থীদের পক্ষে দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চায় দলটি।

এর আগে ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোট। এই নির্বাচনী ঐক্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দলটি এই সমঝোতায় না এসে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেয়, বাকি ৩২টি আসনে তারা অন্যদের সমর্থন দেবে।

এ নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে এনসিপি ৩০ আসনে নির্বাচন করছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

আপডেট সময় ০৪:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬