ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি Logo গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি’

ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের। তবে সম্প্রতি এই জুটিকে দেখা যাচ্ছে এক ভিন্ন রূপে। বিশেষ করে কেয়া পায়েলের উষ্কখুষ্ক চুল আর মলিন পোশাকের ‘পাগলী’ লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। 

এবার সেই ঘটনার রেশ ধরে নতুন এক মজার কাণ্ড ঘটিয়েছেন জোভান। জোভান তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, শুটিংয়ের বিরতিতে সেই ‘পাগলী’ সাজেই বেশ মন দিয়ে ভাত খাচ্ছেন কেয়া পায়েল। 

ছবির ক্যাপশনে জোভান মজার ছলে লিখেছেন, ‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি, কয় ভাত খাইবো না বিরিয়ানি খাইবো।’ অভিনেতার এমন রসিকতায় ভক্তরাও বেশ মজা পেয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, পাগলি হলেও খাবারের রুচি কিন্তু বেশ রাজকীয়!

এর আগে জোভান একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে কেয়া পায়েলকে মানসিক ভারসাম্যহীন এক নারীর বেশে দেখা গিয়েছিল। ভিডিওতে জোভানকে তেড়ে এসে কেয়াকে বলতে শোনা যায়, ‘এককেরে খাইয়ালামু কিন্তু!’ মূলত এটি ছিল একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য।

দর্শকদের অপেক্ষা নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না পেলেও জোভান ও কেয়া পায়েলের এই অফ-স্ক্রিন খুনসুটি দর্শকদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা বলছেন, পর্দায় এই ‘পাগলী’ এবং তার ‘উদ্ধারকারী’ জোভানের রসায়ন দেখার জন্য তারা মুখিয়ে আছেন। 

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে?

‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি’

আপডেট সময় ০৪:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬