সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীতে জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরা উপজেলায় জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স মিলের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। নিহত অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ কমপক্ষে ৯টি মামলা রয়েছে।

নিহত অপু আহমেদ (৪৫) মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। গত ২৪ জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্দি অবস্থায় কারাগার থেকে পালিয়ে যান অপু। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা ‘স’ মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মুখমণ্ডল দেখে কয়েকজন এটি অপুর লাশ বলে শনাক্ত করেন। এরপর খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রায়পুরা থানার এসআই নাজমুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত অপু আহমেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলাসহ আনুমানিক আট থেকে ৯টি মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/অনিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com