বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

মালদ্বীপে নৌকাডুবির ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাংলাদেশি রহিম

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মালদ্বীপে একটি মালবাহী নৌকাডুবির ঘটনা ২৪ ঘণ্টা পার হলেও নিখোঁজ এক প্রবাসী বাংলাদেশির সন্ধান এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত মালদ্বীভিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হলেও, নিখোঁজ প্রবাসী রহিমের (৪৭) জন্য উদ্ধার অভিযান অব্যাহত।

ঘটনাটি ঘটেছে ১৮ জানুয়ারি সকাল ৭টা ২৭ মিনিটে। রাজধানী মালের অদূরে তাজ এক্সোটিকা রিসোর্টের কাছে ‘বালমা ছয়’ নামের একটি পণ্যবাহী নৌযান ডুবে যাওয়ার সময়। নিখোঁজ প্রবাসী রহিম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সুখ নগরী গ্রামের মৃত গোলাপ খানের ছেলে।

রহিমের পরিবার জানায়, তিনি ২০০৮ সালে পরিবারের সুখের জন্য মালদ্বীপে প্রবাসী হয়েছেন। তার মেয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‌‘আমাদের বাবা নিখোঁজ… বাড়িতে চলছে শুধু কান্না ও উৎকণ্ঠা।’

প্রবাসে থাকা পরিবারের জন্য প্রতিদিনের ছোট ছোট খবরও এখন এক অসহায় অপেক্ষার মধ্যে পরিণত হয়েছে।

 

প্রবাসী সহকর্মী জয়নাল জানান, রহিম আগে আমাদের কোম্পানিতে কাজ করতেন। পরে মালবাহী নৌকায় চাকরি শুরু করেন। তিনি বৈধ কাগজপত্রের প্রক্রিয়া শুরু করেছিলেন এবং হাইকমিশনে পাসপোর্টের জন্য আবেদন জমা দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে এই দুর্ঘটনার শিকার হলেন।

গত বছরও মালদ্বীপের সমুদ্রে একাধিক নৌদুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিখোঁজ হওয়া অনেক প্রবাসীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি, যা পরিবারের মাঝে উদ্বেগ ও দুঃখের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে এবং আশার আলোর খোঁজে পরিবার ও প্রবাসী বন্ধুরা নিখোঁজ রহিমের সন্ধানে তাকিয়ে রয়েছেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com