ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা Logo ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ Logo আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, আশা ড. তিতুমীরের Logo মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক Logo গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা Logo জাতীয় বুক অ্যাওয়ার্ড জয়ী ‘হুনা’: ছয় বছরের বন্দিজীবন নিয়ে লেখা বইয়ের জন্য পুরস্কৃত আবদেলরহমান এলগেন্ডি। Logo সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ Logo ১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর Logo সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রম চলছে

ছাত্রদল সেক্রেটারির অভিযোগকে পরিকল্পিত অপপ্রচার বললেন

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের তোলা অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার হিসেবে আখ্যা দিয়ে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, যখনই আমরা অনিয়ম-ঋণখেলাপিদের বিরুদ্ধে অবস্থান নেই, তখনই কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিত অপপ্রচার শুরু করে দেয়। এবারও কোনো সুনির্দিষ্ট বা বস্তুনিষ্ঠ প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব প্রচারণা চালানো হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত ক্রাউড ফান্ডিং সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ প্রমাণ থাকে, তাহলে তা প্রকাশ করা হোক। অভিযোগ প্রমাণিত হলে তিনি যেকোনো বিচার মাথা পেতে নিতে প্রস্তুত। ঋণখেলাপি ও স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উত্থাপিত অনিয়মের অভিযোগের জবাবে আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত তার বিরুদ্ধে যত অভিযোগ তোলা হয়েছে, তার কোনোটির পক্ষে কোনো ‘সলিড’ বা বস্তুনিষ্ঠ প্রমাণ কেউ হাজির করতে পারেনি। তিনি বলেন, অনেক প্রচারণা চলছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি।

তিনি উল্লেখ করেন, অতীতে আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকারের সময়েও নানা গোপন বিষয় প্রকাশ্যে এসেছে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি সত্যিই কোনো অনিয়ম থাকে, তবে সেটিও বেরিয়ে আসবে—এই বিশ্বাস থেকেই তিনি এই চ্যালেঞ্জ জানাচ্ছেন।

আসিফ মাহমুদের দাবি, যখনই তারা অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন, তখনই একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারীদের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের কারণে এই মহল ক্ষুব্ধ হয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, আমরা ঋণখেলাপিদের বিরুদ্ধে শক্ত অবস্থান দেখিয়েছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এরকম কঠোর অবস্থান নিতে পারেনি।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, প্রায় ১৭০০ কোটি টাকার ঋণখেলাপিরা তাদের অবস্থানকে হুমকি হিসেবে দেখছে। ফলে নিজেদের অর্থ ব্যবহার করে তারা ‘সাপ্লাই দেওয়া নিউজ’ বা পরিকল্পিত সংবাদ প্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।

দেশবাসীকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আগামী কয়েক দিনে তার বা দলের আহ্বায়কের বিরুদ্ধে আরও কিছু বানোয়াট সংবাদ প্রকাশ হতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, যখন নির্বাচন কমিশনকে কোনো বিষয়ে প্রশ্ন করা হয়, তখন কেন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে তার জবাব আসতে শুরু করে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা

ছাত্রদল সেক্রেটারির অভিযোগকে পরিকল্পিত অপপ্রচার বললেন

আপডেট সময় ০৪:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬