শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

মানিকগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দশআনি গ্রামে তোঁতা মিয়ার ছেলে মজনু (৩৫) ও ছয়আনি গ্রামে বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।

স্থানীয়দের অভিযোগ, রবিবার রাত ২টার দিকে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দ্বীন ইসলাম। এ সময় বাড়ির লোকজন ও গ্রামবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে ধরে ফেলেন। এরপর উত্তেজিত গ্রামবাসী চোরদের ধরে গণপিটুনি দেন।

এতে গুরুতর আহত হন মজনু ও দ্বীন ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা আছে। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com