ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি Logo গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু Logo বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে সিআইপি প্রতিনিধি দল Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় Logo মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত

৫০তম বিসিএস পরীক্ষা: আইন-শৃঙ্খলা রক্ষায় শতাধিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

আগামী ৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এ দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা ঢাকার ৯২টি পরীক্ষার হলে একযোগে অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ভিতরের ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ৯২টি পরীক্ষার হলের প্রতিটির জন্য ০১ জন করে ৯২ জন এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোলরুমের দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ১০ জনসহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট আইন মোতাবেক পরীক্ষাকেন্দ্রে বা অধিক্ষেত্রে এবং সময়কালে ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘নিয়োগ করা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে আগামী ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন ভোর ৪টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে ঢাকায় রিপোর্ট করার জন্য নির্দেশনা দেয়া হলো।’

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি

৫০তম বিসিএস পরীক্ষা: আইন-শৃঙ্খলা রক্ষায় শতাধিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

আপডেট সময় ১১:৫৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬