ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

সোমবারের মধ্যে হজযাত্রীদের টিকিট নিশ্চিত করতে ৩ এয়ারলাইন্সকে নির্দেশ

২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করতে আগামী সোমবারের (১৯ জানুয়ারি) মধ্যে হজযাত্রীদের বিমান টিকিট নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনটি এয়ারলাইন্সকে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রবিবার (১৮ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের কাছে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়ার চুক্তি সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদিত ফ্লাইট শিডিউল ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোর হজ পোর্টালে আপলোড করা হয়েছে।

এ অবস্থায় হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়া চুক্তির প্রয়োজনে এয়ারলাইন্সগুলোর কাছে বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট দাখিল করছে। এসব রিকোয়েস্ট দ্রুততম সময়ে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে যাতায়াত করতে হবে। প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে একটি এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ এবং প্রথম ও শেষ ধাপে ৩০ থেকে ৫০ শতাংশ টিকিট ইস্যুর বিধান রয়েছে। তবে, কোনো ধাপে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।

চিঠিতে আরো বলা হয়, বিশেষ করে হজযাত্রীদের মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে এয়ারলাইন্সগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে  সোমবারের মধ্যে টিকিট নিশ্চিত করে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এজেন্সিকে অবহিত করতে হবে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

সোমবারের মধ্যে হজযাত্রীদের টিকিট নিশ্চিত করতে ৩ এয়ারলাইন্সকে নির্দেশ

আপডেট সময় ০৫:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬